২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১০:৪৯

শিরোনাম
যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক

মধ্যরাতে উত্তাল রাজধানী, কোরআন অবমাননার দায়ে নর্থ সাউথ শিক্ষার্থী গ্রেফতার

মধ্যরাতে উত্তাল রাজধানী, কোরআন অবমাননার দায়ে নর্থ সাউথ শিক্ষার্থী গ্রেফতার

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০৫:০৫

পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শনিবার ( অক্টোবর) দিবাগত রাতে ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় শনিবার সকালে। অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়।

তবে ততক্ষণে এই ঘটনার কিছু ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থী তার নিজের ফেসবুক আইডি থেকেও কোরআন অবমাননাকর ভিডিও আপলোড করেন বলে অভিযোগ রয়েছে। এরপরই তাকে গ্রেফতার শাস্তির দাবিতে অনলাইনে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে।

এই ঘটনার জেরে দিবাগত রাত ১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযুক্তের বাসার সামনে শত শত শিক্ষার্থী স্থানীয় মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিতে শুরু করে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, অভিযুক্তকে আটক করতে গেলে উপস্থিত ছাত্র-জনতা পুলিশের ওপরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে রাত সাড়ে তিনটার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন