বাংলাদেশ আর স্বৈরশাসনের পথে ফিরবে না: জাতিসংঘে ড. ইউনূস
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৪৯
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না, এবং দেশের গণতন্ত্র আর কখনো হুমকির মুখে পড়বে না। শুক্রবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “দল-মত-নির্বিশেষে গঠিত ঐকমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে। জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্রকাঠামো আর কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না।”
তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল্যবোধ—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের কথা স্মরণ করে বলেন, গত পাঁচ দশকে এ অধিকার বারবার বাধাগ্রস্ত হয়েছে, আর জনগণ বারবার তা পুনঃপ্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছে।
প্রধান উপদেষ্টা জানান, গত বছরের ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ তরুণসমাজ স্বৈরাচারকে পরাজিত করে একটি বৈষম্যহীন সমাজ গঠনের পথ উন্মুক্ত করেছে। সেই অভ্যুত্থানের পর ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে তাঁর সরকার বেছে নিয়েছে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারপন্থা।
তিনি বলেন, “নির্বাহী আদেশে সংস্কার চালানো সম্ভব হলেও আমরা বেছে নিয়েছি কঠিন পথ।” এজন্য বিচার বিভাগ, জনপ্রশাসন, নির্বাচন, দুর্নীতি দমনসহ ১১টি খাতে গঠিত হয়েছে স্বাধীন সংস্কার কমিশন।
এছাড়াও, রাজনৈতিক ঐকমত্য নিশ্চিত করতে ৩০টির বেশি রাজনৈতিক দল ও জোটকে নিয়ে গঠিত হয়েছে ‘জাতীয় ঐকমত্য কমিশন’। যার ফলে, গত জুলাই মাসে ‘জুলাই ঘোষণা’-র মাধ্যমে সব দল সংস্কারের প্রতি সময়বদ্ধ অঙ্গীকার করেছে।
ড. ইউনূস বলেন, “এই অঙ্গীকারের কারণে আগামী নির্বাচনে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, সংস্কার বাস্তবায়নে কোনো অনিশ্চয়তা থাকবে না।”
আরও পড়ুন
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
