ভারতের তীব্র সমালোচনায় ড. ইউনূস, সার্ক পুনর্জীবিতের ওপর জোর
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২০:১৫
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বৈঠকে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ড. ইউনূস বলেন, “গত বছরের গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি, যার ফলে ভারত-বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে।”
তিনি অভিযোগ করেন, “ভারতীয় মিডিয়াগুলো ভুল তথ্য ছড়িয়েছে—গত বছরের আন্দোলন ইসলামি আন্দোলন ছিল বলে প্রোপাগান্ডা চালিয়েছে।”
এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়েও আলোচনা করেন ড. ইউনূস। তার মতে, এই বিষয়গুলো দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলেছে।
আঞ্চলিক জোট সার্ক নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “সার্ক কার্যকর নয়, কারণ এটি একটি দেশের রাজনৈতিক উদ্দেশ্যের সঙ্গে মেলে না।” একইসঙ্গে, আসিয়ান জোটে যোগদানে আগ্রহও প্রকাশ করেন তিনি।
সার্কের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৪ সালে। ২০১৬ সালের সম্মেলনটি ভারতের বর্জনের কারণে বাতিল হয় এবং জোটটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভারত বর্তমানে বিমসটেক জোটকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশের সঙ্গে অনেক আলোচনাই বিমসটেকের মাধ্যমে চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, সর্বশেষ বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
আরও পড়ুন
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
