আয়নাঘর যেন আর না ফেরে: সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩০
দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় অনন্য সহযোগিতার জন্য সশস্ত্র বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী এক উত্তাল সময়ে দেশকে ধীরে ধীরে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে আমাদের সশস্ত্র বাহিনীর সৈন্যরা যে ধৈর্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, তার জন্য দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি আরও উল্লেখ করেন, যেকোনো সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক নেতৃত্বের তাৎক্ষণিক সাড়াদান ও পারস্পরিক সংযমই দেশকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে।
বিগত ১৬ বছরের স্বৈরশাসনামলের ভয়াবহতার কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, ‘রাজনৈতিক নেতাকর্মীদের ওপর যে নিপীড়ন, গুম ও হত্যা চালানো হয়েছে, তা জাতির জন্য এক বেদনাদায়ক শিক্ষা। ভবিষ্যতে যেন আর কোনো জালেম মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আয়নাঘর সৃষ্টি না হয় কিংবা বিচারবহির্ভূত হত্যা ফিরে না আসে, সেজন্যই রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’
জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি জানান, দেশে বর্তমানে একাধিক ট্রাইব্যুনাল সক্রিয়ভাবে কাজ করছে এবং বেশ কিছু মামলার রায় ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচার শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিচারিক প্রক্রিয়া অত্যন্ত নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।’
অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন হিসেবে ‘জুলাই সনদ’-এর কথা উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে গণভোটে দেশের মানুষ যে রায় দিয়েছে, তা বাস্তবায়িত হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের ছোট-বড় অনেক কথা জাতি ভুলে গেলেও জুলাই সনদের কথা কখনো ভুলবে না।’ এই সনদ রচনায় জড়িত সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে তিনি অভিনন্দন জানান।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
