ব্যারাক ছেড়েছেন ইরানি কমান্ডাররা, নিরাপত্তার অস্বস্তিতে সেনারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ২২:১৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা। খামেনি নিহত হওয়ার পর থেকে ইরানের সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি-বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ইরানের সেনা সদস্যদের সঙ্গে কথা বলে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
ইরানের বেশ কয়েকজন সেনা সদস্য জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর কিছু কর্মকর্তা তাদের ব্যারাক ত্যাগ করেছেন। তারা তাদের অধীনে থাকা সেনাদের পাহারার দায়িত্বে রেখে চলে গেছেন।
ইরান ইন্টারন্যাশনালকে সেনারা জানিয়েছেন, খামেনি নিহত হওয়ার পর থেকে সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি শুরু হয়েছে। ইরানের লোরেস্তান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে থাকা কয়েকজন সেনা বলেন, তারা কমান্ড নিয়ে অনিশ্চিত এবং শোচনীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে।
ইরানি এক সেনা বলেন, অনেক কমান্ডার ভয়ে, হামলার আতঙ্কে এবং তারা ব্যারাক ত্যাগ করেছেন। কোনো ধরনের সহযোগিতা ছাড়াই তারা সেনা সদস্যদের ফেলে চলে গেছেন।
এ ছাড়া ইরানি কিছু সেনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ভয়ে ঘাঁটির বাইরে রাত কাটাচ্ছেন। ওই সেনা আরো বলেন, ইরানি নেতৃত্ব তাদের নিয়মিত সেনাদের প্রয়োজনীয় সহযোগিতায় মনোযোগ দিচ্ছে না।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে।
সর্বশেষ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের ওপর আজ রাতে ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে।
আরও পড়ুন
- • গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা
- • এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি
- • ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, এক নম্বর স্থান হারাল আর্জেন্টিনা
- • কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
- • রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
