রোহিঙ্গাদের প্রান্তিকীকরণ আর চলবে না: জাতিসংঘে ড. ইউনূস
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:১৬
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গাদের প্রান্তিকীকরণের প্রক্রিয়া আর চলতে দেওয়া যাবে না। বৈষম্যমূলক নীতি ও কর্মকাণ্ডের অবসান ঘটিয়ে সমাধানমূলক পদক্ষেপ এখনই গ্রহণ করা জরুরি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি বলেন, “মিয়ানমারে চলমান সংঘাত শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলছে না, বরং রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনকেও আরও কঠিন করে তুলেছে।”
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে রাখাইনের রাজনৈতিক সংকটের অবসান প্রয়োজন। এর জন্য সংশ্লিষ্ট সব জাতিসত্তার অংশগ্রহণে এমন একটি বন্দোবস্ত করতে হবে, যেখানে রোহিঙ্গারা নাগরিক অধিকার ও সমঅধিকার নিয়ে সমাজে ফিরতে পারে।
ড. ইউনূস উল্লেখ করেন, সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী রোহিঙ্গারা, এবং পরবর্তী ভুক্তভোগী বাংলাদেশ। তবে এটি কোনো দ্বিপাক্ষিক ইস্যু নয়; বরং এটি একটি আন্তর্জাতিক মানবিক সংকট।
তিনি বলেন, “তহবিল সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ন্যূনতম জীবনমান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, নতুন অর্থ না এলে রেশন অর্ধেকে নেমে যাবে, যা খাদ্য সংকট ও নিরাপত্তা হুমকি ডেকে আনতে পারে।”
এ প্রেক্ষিতে তিনি বিদ্যমান ও নতুন দাতাদের জরুরি সহায়তার আহ্বান জানান এবং বলেন, "রোহিঙ্গা সংকটের সমাধানে রাজনৈতিক চাপ ও মানবিক সহায়তা—দুই দিকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই সক্রিয় ভূমিকা প্রয়োজন।"
ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, আগামী ৩০ সেপ্টেম্বরের উচ্চপর্যায়ের সম্মেলন একটি শক্তিশালী আন্তর্জাতিক অঙ্গীকার ও সময়সীমাবদ্ধ রোডম্যাপ নির্ধারণে সহায়ক হবে, যা রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে সহায়তা করবে।
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
