২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:৪৩

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২০:১২

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং গণপ্রজাতন্ত্রী চীনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে চীনা দূতাবাস।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও বার্তায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশ ও চীন কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে একসাথে এগিয়ে যাবে, যা বিশ্বে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।”

চীনকে বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি চীনের দীর্ঘস্থায়ী সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “চীন শুধু নিজ দেশে নয়, গ্লোবাল সাউথ ও বিশ্ব শান্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ’-এর প্রতি বাংলাদেশের সমর্থনের কথাও তুলে ধরেন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশের অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যখাতে চীনের অবদান তুলে ধরেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “দুই দেশের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে।”

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, প্রদর্শনী, পর্যটন প্রচারণা ও চীনা সংস্কৃতির অভিজ্ঞতা ছিল। এতে কূটনীতিক, সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, শিল্পী, সাংবাদিকসহ ৬০০ জনের বেশি অতিথি অংশ নেন।

আরও পড়ুন