বিসিএস প্রিলিতে নিয়োজিত থাকবেন ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩৯
আসন্ন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় নিরাপত্তা ও শৃঙ্খলা তদারকির জন্য ১২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষাটি আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ১১৩টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এতে প্রার্থীদের বহু নির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) উত্তর দিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাবলিক সার্ভিস কমিশনের কন্ট্রোল রুমে দায়িত্বে থাকবেন। তারা সবাই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচারিক ক্ষমতা প্রয়োগে সক্ষম থাকবেন।
এই পরীক্ষার মাধ্যমে প্রশাসনসহ অন্যান্য ক্যাডারে নতুন কর্মকর্তাদের বাছাই করা হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রার্থীরাও থাকবেন।
আরও পড়ুন
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
