২০ জুলাই ২০২৬, সোমবার, ২১:২১

শিরোনাম
২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান আবারও গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন ভারতের কাছে আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের অনুরোধ ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, শ্রম খাতে সহযোগিতা জোরদারের আশ্বাস

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের প্রাণহানি, মোট মৃত্যুসংখ্যা ৭৭১

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের প্রাণহানি, মোট মৃত্যুসংখ্যা ৭৭১

হেলথ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২২:০৩

দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (১৫ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যায়। তবে এ সময় ‘নিশ্চিত হামে’ কারও মৃত্যু হয়নি। আর হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে হাজারের বেশি শিশু।

বৃধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৬৭৬ এবং নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজনই ঢাকার শিশু। আর একজনের মৃত্যু হয় ময়মনসিংহে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৯২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭২ শিশুর।

১৫ মার্চ থেকে বুধবার (১৫ জুলাই) পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ হাজার ৮৭৮ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯৩ হাজার ২৬০ জন হাসপাতাল ছেড়েছে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন