০৬ জুলাই ২০২৬, সোমবার, ১৪:৫৭

শিরোনাম
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী সরকারি ক্রয় কার্যক্রমে নতুন কমিটি, সভাপতির দায়িত্বে আইনমন্ত্রী অপ্রয়োজনীয় সিজার কমাতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১: রোড সেফটি ফাউন্ডেশন ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১১:২৮

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনগণের সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিস প্রজেক্ট’ (আইইউপিএইচপিএসপি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, মশাবাহিত রোগ প্রতিরোধে সরকার ইতোমধ্যে একটি জাতীয় কমিটি গঠন করেছে এবং কমিটি সক্রিয়ভাবে কাজ করছে। এ পর্যন্ত কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আইইউপিএইচপিএসপি প্রকল্পও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরও মশার লার্ভা তৈরি হচ্ছে। তাই এ পরিস্থিতি মোকাবিলায় জনগণের সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। একই সঙ্গে অনলাইনভিত্তিক জনসচেতনতামূলক প্রচারণা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সরকার একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। প্রধানমন্ত্রীও স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও রোগ প্রতিরোধকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তার নেতৃত্বে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সেমিনারে বক্তারা জানান, স্থানীয় সরকার বিভাগের অধীনে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত আইইউপিএইচপিএসপি প্রকল্পের লক্ষ্য হলো শহরাঞ্চলে জনস্বাস্থ্য সেবা শক্তিশালী করা এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা। প্রকল্পটি নগর এলাকায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং রোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসি, আইইউপিএইচপিএসপি প্রকল্পের পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন