চেয়ারম্যান-কমিশনার নিয়োগে আজ বৈঠকে বসছে দুদক সার্চ কমিটি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ০৯:৪০
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক আজ বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত হবে। বিকেলে সুপ্রিম কোর্টে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২২ জুন দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে সার্চ কমিটি গঠন করে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন— হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী গঠিত এই সার্চ কমিটি দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদের প্রতিটি শূন্যপদের বিপরীতে ন্যূনতম দুইজন যোগ্য প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। সেই সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি চূড়ান্ত নিয়োগ দেবেন।
গত ১৫ জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সার্চ কমিটির মাধ্যমে দুদক পুনর্গঠন করা হবে। তিনি বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দিয়ে একটি শক্তিশালী ও কার্যকর দুর্নীতি দমন কমিশন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী দুদক একটি স্বাধীন কমিশন, যা একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনারের সমন্বয়ে গঠিত। আইনের ধারা ৬ অনুযায়ী রাষ্ট্রপতি চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দিলেও, তা অবশ্যই সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে সম্পন্ন হবে।
সরকারের আশা, নতুন নেতৃত্বের মাধ্যমে দুদককে আরও কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে রূপ দেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন
- • কাপুরুষে ভরে গেছে জার্মান দল, পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার
- • জিম্বাবুয়ের বিপক্ষে ভরাডুবি, টেস্টে পাকিস্তানের নিচে বাংলাদেশ
- • হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • মেসির সময়ের মূল্য কত? ৪০ সেকেন্ডের পারিশ্রমিক ১৮৫ কোটি টাকা
- • শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ছত্রাকধরা পাউরুটি, সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ
- • ১৯ বছরের বয়সের ব্যবধান, জুটি বাঁধছেন পবন কল্যাণ ও পূজা হেগড়ে
- • ‘এখনো মেয়ের ডাক শুনি’, রামিসার মায়ের কান্নায় ভারী হাসপাতালের পরিবেশ
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
