১৩ জুন ২০২৬, শনিবার, ১৭:৪৬

শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

সবকিছুই ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সবকিছুই ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০০:৫৫

ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে সংসদে তীব্র আলোচনা ও পাল্টা মন্তব্যের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ইসলাম এবং জামায়াতে ইসলামী কোনোটিই “ইসলাম” নয়।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের উত্থাপিত অভিযোগের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া সমীচীন নয়।” তার মতে, ব্যাংকের বিষয়ে রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়কে এক করে দেখা উচিত নয়।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের বৈধ গ্রাহকদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না এবং তাদের স্বার্থ আইন অনুযায়ী সংরক্ষিত থাকবে। তবে কিছু মহল গ্রাহকের নামে আন্দোলন করে ব্যাংকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

ব্যাংকের পর্ষদ পরিবর্তন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী যে কোনো সময় পরিচালনা পর্ষদ পরিবর্তন করতে পারে। এ নিয়ে আপত্তি থাকলে আগে আইন সংশোধনের উদ্যোগ নিতে হবে।

এ সময় তিনি নাবিল গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ অনিয়মের তদন্তের ইঙ্গিত দেন এবং নিয়ম বহির্ভূতভাবে ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগ নিয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এর আগে সংসদে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এস আলম গ্রুপ ভুয়া কোম্পানি গঠন করে ইসলামী ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নিয়েছে এবং ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ।

উল্লেখ্য, ২৪ মে অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকটির গ্রাহক ও অংশীজনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

আরও পড়ুন