০৮ জুন ২০২৬, সোমবার, ০০:০৫

শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১৫:৩৮

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও অনুমোদনের কার্যক্রম সম্পন্ন হবে। নতুন অর্থবছরের বাজেটে সরকারের উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক লক্ষ্য ও বিভিন্ন খাতের বরাদ্দের প্রতিফলন থাকবে বলে জানা গেছে।

বাজেট উপস্থাপনের পর তা নিয়ে সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনা করবেন। পরে আলোচনা শেষে বাজেট পাস করা হবে।

উল্লেখ্য, প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেট নিয়ে আলোচনা ও অনুমোদনের জন্য সংসদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়।

আরও পড়ুন