‘ইতিহাসের সেরা অধিবেশন’ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ২২:১৮
ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশনকে দেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৪ মে) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অধিবেশনটিকে ‘ব্যর্থ’ বলে মন্তব্য করেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এগুলো নতুন কিছু নয়, পুরোনো অভিযোগ। বিরোধীদল তাদের মতামত দিতেই পারে, আমরা আমাদের বক্তব্য দিয়েছি।”
তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সংসদের প্রথম অধিবেশন ছিল সবচেয়ে প্রাণবন্ত ও কার্যকর। তার ভাষায়, “এই অধিবেশনে সবচেয়ে বেশি আইন পাস হয়েছে এবং সংসদের অবদানও ছিল ইতিহাসের মধ্যে সর্বোচ্চ।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অধিবেশনে সরকার ও বিরোধীদলের মধ্যে মতপার্থক্য থাকলেও তা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রকাশ পেয়েছে। “এখানে পজিশন ছিল, অপজিশন ছিল—তবে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কও ছিল। অনেক ক্ষেত্রে দুই পক্ষ একসঙ্গে কমিটি গঠন করেছে এবং জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ হয়েছে,” বলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু সীমাবদ্ধতা থাকলেও বর্তমানে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি উন্নয়নে কাজ চলছে।
এদিকে সভায় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ব্যবস্থাপনা ও ক্যাম্পের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি মাদক চোরাচালান রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
আরও পড়ুন
- • অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব
- • মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
- • ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
- • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
- • বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ
- • যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বিএনপি
- • বিশ্বকাপের আগে নতুন নিয়ম, পানির বোতল নিষিদ্ধ ফিফার
- • সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
