০৬ জুলাই ২০২৬, সোমবার, ১৪:৫১

শিরোনাম
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী সরকারি ক্রয় কার্যক্রমে নতুন কমিটি, সভাপতির দায়িত্বে আইনমন্ত্রী অপ্রয়োজনীয় সিজার কমাতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১: রোড সেফটি ফাউন্ডেশন ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার

কড়াইল বস্তিতে আইনি সহায়তা সেবা ক্যাম্পের উদ্বোধন আইনমন্ত্রীর

কড়াইল বস্তিতে আইনি সহায়তা সেবা ক্যাম্পের উদ্বোধন আইনমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ১৯:৪০

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (২৭ এপ্রিল) সকালে এক অনুষ্ঠানে তিনি এই সেবার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘অসহায় ও অসমর্থ মানুষকে বিনা মূল্যে আইনগত সহায়তা দিতে সরকার বদ্ধপরিকর। কেউ যদি এই সেবা থেকে বঞ্চিত হন, তবে সরাসরি আমাদের জানাবেন; আইন মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেবে।’

এদিনের অনুষ্ঠানের বিশেষ দিক ছিল আইনমন্ত্রীর সরাসরি অংশগ্রহণ। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি কড়াইল বস্তির দুজন নারীকে তাৎক্ষণিক আইনি পরামর্শ প্রদান করেন। বস্তিবাসীদের আইনি সমস্যাগুলো শোনার পাশাপাশি তা সমাধানের পথও বাতলে দেন তিনি।

দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়।

কড়াইল বস্তির মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এই ভ্রাম্যমাণ ক্যাম্প স্থাপনের ফলে সাধারণ মানুষ এখন সহজেই আইনি জটিলতার বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন