হাদি হত্যা মামলা: দিল্লিতে ফয়সাল-আলমগীর ১১ দিনের রিমান্ডে
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ২৩:২৩
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) হেফাজতে ১১ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন দিল্লির স্থানীয় একটি আদালত।
গত সোমবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যায় ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা-এনআইএ। মঙ্গলবার (২৪ মার্চ) তাদের দিল্লিতে সংস্থাটির একটি বিশেষ আদালতে তোলা হয়। দুই পক্ষের বক্তব্য শুনে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টের অতিরিক্ত সেশন জজ প্রশান্ত শর্মা তাদের ১১ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
এনআইএ সূত্রের খবর, আদালতের সিনিয়র পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী ফয়সাল ও আলমগীরের বিরুদ্ধে সব নথি দাখিল করেন। তার বক্তব্য ছিল, অভিযুক্তরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। ফলে ষড়যন্ত্রের বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ফলে জিজ্ঞাসাবাদ করে তাদের পরিকল্পনার বিষয়টি সামনে আনা উচিত।
গত ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী সময়ে ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তদন্তকারী কর্মকর্তারা।
পরবর্তীতে তাদের বিধান নগর মহকুমা আদালতে তোলা হলে প্রথমে ১৪ দিনের এসটিএফ রিমান্ডের নির্দেশ দেন আদালত। সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর গত ২২ মার্চ বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের উভয়কেই ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার (কারা হাজতবাস) নির্দেশ দেন।
এরপর এই মামলায় যুক্ত হয় এনআইএ। দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে গত সোমবার বিধাননগর মহকুমা আদালতে এনআইএর পক্ষে আবেদন করা হয়েছিল। মূলত নিজেদের হেফাজতে নিয়ে ভারতে অনুপ্রবেশ বা এর পিছনে কোনো অভিসন্ধি আছে কি না, তা জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর ঢাকার পল্টন এলাকায় হেলমেট পরে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্জের মুখপাত্র হাদিকে গুলি করে এবং এতে তিনি গুরুতর আহত হন। ১৮ ডিসেম্বর রাত ৯টা ৩০ মিনিটের দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাদি হত্যা মামলার তদন্তের মধ্যে একপর্যায়ে জানা যায়, সন্দেহভাজন প্রধান আসামিরা সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছেন। পরে কলকাতা থেকে তাদের গ্রেপ্তারের খবর আসে।
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
