২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৫:০০

শিরোনাম
গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

পুলিশের উপর হামলা, ঢাবি শিক্ষার্থী আটক

পুলিশের উপর হামলা, ঢাবি শিক্ষার্থী আটক

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৩৪

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের সরঞ্জাম রাখার পাশাপাশি দায়িত্বরত এক পুলিশ সদস্যের ওপর ধারালো চাকু দিয়ে হামলার অভিযোগ উঠেছে।

আটক শিক্ষার্থী নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের (২০১৮-১৯ সেশন) একজন আবাসিক ছাত্র বলে দাবি করেছেন। তিনি জানান, ইফতারের পর বন্ধু ও ছোট ভাইদের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে আড্ডা দেওয়ার সময় পুলিশ তাকে আটক করে। পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তার কাছে কোনো চাকু ছিল না এবং তিনি কাউকে আঘাত করেননি। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরমান হোসেনসহ আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন বলেও দাবি করেন তিনি।

অভিযানে থাকা পুলিশ সদস্যরা জানান, আটক শিক্ষার্থীর কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামসহ একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। তল্লাশির সময় তিনি ওই চাকু দিয়ে পুলিশ সদস্যদের চোখের দিকে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, মাদকবিরোধী অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ঢাবি শিক্ষার্থী পরিচয় দেওয়া একজন ছোট চাকু দিয়ে এক পুলিশ সদস্যের ওপর হামলা করেন। এতে পুলিশ সদস্য অল্পের জন্য চোখে গুরুতর আঘাত থেকে রক্ষা পান। তিনি আরও জানান, আটক শিক্ষার্থীর কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। বর্তমানে তাকে শাহবাগ থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন