২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২১:৫৫

শিরোনাম
সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ নৌবাহিনীর ১৮তম প্রধান হলেন খোন্দকার মিসবাহ পুলিশ প্রশাসনে বড় রদবদল, বাধ্যতামূলক অবসরে ১৭ কর্মকর্তা শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করছেন এলএনজি টার্মিনালের ত্রুটি শনাক্ত হয়নি, সন্ধ্যায় পরীক্ষা করবেন বিদেশি বিশেষজ্ঞরা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের

বগুড়ায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত শিশু

বগুড়ায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত শিশু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ১৭:১৬

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত হাবিবা খাতুন উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। 

রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় উপজেলার চাঁপাপুর-চৌমুহনী সড়কের আড়াইল তিনমাথায় মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, রবিবার সকাল ১১টায় উপজেলার চাঁপাপুর ইউপির আড়াইল তিনমাথা এলাকায় সড়ক পারাপারের সময় চাঁপাপুর থেকে কুন্দগ্রামমুখী একটি ট্রাক শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায়। এরপর জনতা ট্রাক এবং চালক জুয়েলকে আটক করে পুলিশ সোপর্দ করে।

আদমদীঘি থানার এসআই ফেরদৌস আলী জানান, এ ঘটনায় নিহত শিশুর পরিবার থেকে কেউ বাদী হয়ে কোনো মামলা বা অভিযোগ করেনি। বরং শিশুটি স্বাভাবিকভাবে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটেছে। ফলে আটক ট্রাক ও চালককে ছাড়া পায় এবং শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন