অনলাইনে কোরবানির পশু কেনার সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ১১:৪২
কোরবানির ঈদ সামনে এলেই অনলাইনে পশু কেনাবেচা বেড়ে যায়। ফেসবুক, বিভিন্ন অ্যাপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপে গরু বিক্রির নানা বিজ্ঞাপন দেখা যায়। এতে খামারিরা যেমন সহজে ক্রেতার কাছে পৌঁছাতে পারেন, তেমনি ক্রেতারাও ঘরে বসে পশু পছন্দ করার সুযোগ পান।
তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ছবি দেখে পশু কেনার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। কারণ সামান্য অসতর্কতায় অসুস্থ বা নিম্নমানের পশু কেনার ঝুঁকি থাকে।
রাঙামাটি পার্বত্য জেলার ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, অনলাইনে পশু কেনার আগে ছবি ও ভিডিও ভালোভাবে যাচাই করা প্রয়োজন।
তিনি বলেন, এক–দুটি ছবি দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। পশুর সামনে, পেছনে ও দুই পাশের স্পষ্ট ছবি দেখতে হবে। সম্ভব হলে ভিডিও কলের মাধ্যমে সরাসরি পশুটি দেখে নেওয়ার পরামর্শ দেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, গরুর পা ও খুর ভালোভাবে খেয়াল করা জরুরি। পশুটি চার পায়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে কি না, সেটি দেখতে হবে। খুরে ঘা বা ক্ষত থাকলে তা অসুস্থতার লক্ষণ হতে পারে।
সুস্থ গরুর নাক সাধারণত আর্দ্র থাকে। নাকে সর্দি বা অতিরিক্ত শুষ্কতা থাকলে সতর্ক হতে হবে। চোখ উজ্জ্বল ও স্বাভাবিক থাকাও সুস্থতার লক্ষণ। চোখের চারপাশে পানি বা লালভাব থাকলে তা সমস্যা নির্দেশ করতে পারে।
কান ঝুলে থাকা, গায়ের পশম অতিরিক্ত রুক্ষ বা নিস্তেজ ভাবও অসুস্থতার ইঙ্গিত হতে পারে। পাশাপাশি পেট অস্বাভাবিকভাবে ফুলে আছে কি না, সেটিও খেয়াল রাখতে হবে।
ভিডিওতে পশুর স্বাভাবিক নড়াচড়া ও শ্বাস–প্রশ্বাস পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত নিস্তেজ বা অস্বাভাবিক ফোলা গরু স্টেরয়েড ব্যবহারের কারণে এমন হতে পারে বলেও তারা মনে করছেন।
অনলাইনে পশু কিনলে বয়স যাচাই করাও গুরুত্বপূর্ণ। বিক্রেতার কাছে দাঁতের ছবি চাওয়া যেতে পারে। সাধারণত নিচের পাটিতে দুটি স্থায়ী দাঁত দেখা গেলে গরুর বয়স দুই বছর পূর্ণ হয়েছে বলে ধরা হয়।
ডেলিভারির সময়ও সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আগে দেখা ছবি ও তথ্যের সঙ্গে মিলিয়ে গরুর রং, আকার বা বিশেষ দাগ ঠিক আছে কি না, তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের ভাষ্য, অনলাইনে পশু কেনা সুবিধাজনক হলেও যাচাই–বাছাই ছাড়া সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। প্রয়োজনে সরাসরি খামারে গিয়ে দেখে কেনাই সবচেয়ে নিরাপদ।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
