০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৩

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫
শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

বিশ্বের বিলাসবহুল মাংস, কোবে বিফ

বিশ্বের বিলাসবহুল মাংস, কোবে বিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ০১:৫৪

ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশে আবারও গরম হচ্ছে গরুর মাংসের রান্নার আয়োজন। ভুনা, রেজালা, কাবাব থেকে শুরু করে কালাভুনা, মাংস ছাড়া যেন ঈদের আনন্দই অসম্পূর্ণ। তবে এই সাধারণ খাদ্যই বিশ্বের কিছু দেশে পৌঁছে গেছে বিলাসিতার চূড়ায়, যার সবচেয়ে আলোচিত উদাহরণ জাপানের কোবে বিফ।

কোবে বিফকে বলা হয় বিশ্বের সবচেয়ে প্রিমিয়াম গরুর মাংসগুলোর একটি। জাপানের হিয়োগো অঞ্চলে বিশেষভাবে পালিত তাজিমা জাতের গরু থেকেই এটি উৎপাদন করা হয়। কঠোর মান নিয়ন্ত্রণের কারণে জাপানের বাইরে ‘কোবে বিফ’ নামে আসল পণ্য উৎপাদনের সুযোগ নেই। এর বাজারমূল্যও আকাশছোঁয়া। কেজিপ্রতি প্রায় ২৪ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে, যা আন্তর্জাতিক বাজারে আরও বেশি।

কেন এত দামী এই মাংস?

কোবে বিফের বিশেষত্ব মূলত এর স্বাদ, গঠন ও উৎপাদন প্রক্রিয়ায়। মাংসের ভেতরে চর্বি আলাদা স্তরে না থেকে সূক্ষ্ম জালের মতো মিশে থাকে, যাকে বলা হয় মার্বেলিং। এই চর্বির গলনাঙ্ক শরীরের তাপমাত্রার কাছাকাছি হওয়ায় মুখে দিলেই এটি প্রায় মাখনের মতো গলে যায়।

এছাড়া এতে থাকে স্বাস্থ্যকর ফ্যাট- ওমেগা-৩, ওমেগা-৬ ও মোনোস্যাচুরেটেড ফ্যাট, যা সাধারণ গরুর মাংসের তুলনায় আলাদা অভিজ্ঞতা দেয়।

সীমিত উৎপাদন ও কঠোর নিয়ন্ত্রণ

কোবে বিফের দাম বেশি হওয়ার অন্যতম কারণ হলো সীমিত উৎপাদন। বছরে খুব অল্পসংখ্যক গরুই এই মর্যাদা পায়। প্রতিটি গরুর আলাদা আইডি দিয়ে তার বংশ, খাবার ও লালন-পালনের পূর্ণ রেকর্ড রাখা হয়।

গরুগুলোকে বিশেষ যত্নে রাখা হয়, যাতে তাদের শারীরিক ও মানসিক অবস্থা স্থিতিশীল থাকে। এটাই মাংসের গুণগত মান বজায় রাখার একটি অংশ।

প্রচলিত গল্প বনাম বাস্তবতা

কোবে বিফ নিয়ে অনেক গল্প প্রচলিত কখনও বলা হয় গরুকে বিয়ার খাওয়ানো হয়, আবার কখনও শোনানো হয় সঙ্গীত। বাস্তবে এসব সবসময় নিয়মিত নয়, তবে কিছু খামারে হজম ও স্ট্রেস কমাতে বিশেষ যত্ন হিসেবে এ ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়।

ওয়াগ্যু ও অলিভ ওয়াগ্যু

কোবে বিফ ছাড়াও জাপানের আরেকটি বিখ্যাত নাম ওয়াগ্যু। এর আমেরিকান ও অস্ট্রেলিয়ান সংস্করণ তুলনামূলকভাবে সস্তা হলেও আসল জাপানি ওয়াগ্যু এখনো সবচেয়ে প্রিমিয়াম হিসেবে বিবেচিত।

আরও দুর্লভ একটি ভ্যারিয়েন্ট হলো ‘অলিভ ওয়াগ্যু’, যা জলপাইয়ের উপজাত খাদ্য খাওয়ানো গরু থেকে উৎপাদিত হয়।

কীভাবে খাওয়া হয় এই দামী মাংস?

বিশেষজ্ঞদের মতে, কোবে বিফ অতিরিক্ত মশলা বা বেশি রান্না করে খাওয়ার জন্য নয়। সাধারণত মিডিয়াম রেয়ার অবস্থায় গ্রিল বা স্টেক আকারে খেলে এর আসল স্বাদ পাওয়া যায়।

আরও পড়ুন