মুখত্বকের যত্নে ৫ উপায়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ মে, ২০২৬, ১৫:৪৭
বিশেষ কোনো দিন সামনে এলেই যেন মুখের ত্বকে নানা সমস্যা দেখা দেয়। কারও ব্রণ ওঠে, কারও ত্বকে র্যাশ হয়, আবার দুশ্চিন্তার ছাপ পড়ে চোখের নিচে। অথচ সাজগোজের পুরো বিষয়টাই নির্ভর করে সুস্থ ও সতেজ ত্বকের ওপর। তাই উৎসবের আগে মুখত্বকের যত্নে কিছু বিষয়ে বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ ও শোভন মেকওভারের স্বত্বাধিকারী শোভন সাহা।
মানসিক চাপ কমানো জরুরি
শোভন সাহার ভাষ্য, অতিরিক্ত মানসিক চাপ শরীরের পাশাপাশি ত্বকের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। স্ট্রেসের কারণে একজিমা, সোরিয়াসিসসহ বিভিন্ন প্রদাহজনিত সমস্যা বাড়তে পারে। ঘুমের ব্যাঘাত ঘটলে ত্বকও হয়ে পড়ে ক্লান্ত ও অনুজ্জ্বল।
তিনি বলেন, নিজেকে শান্ত রাখতে নিয়মিত মেডিটেশন, যোগব্যায়াম কিংবা পছন্দের কাজে সময় দেওয়া যেতে পারে। উৎসবের প্রস্তুতির সব দায়িত্ব একা না নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নিলেও চাপ কমে।
রেটিনল ব্যবহারে সতর্কতা
ত্বকের যত্নে বর্তমানে রেটিনল বেশ জনপ্রিয়। ভিটামিন ‘এ’–জাত এই উপাদান রোমকূপ পরিষ্কার রাখতে, কোলাজেন বাড়াতে এবং হাইপারপিগমেন্টেশন কমাতে সাহায্য করে। তবে শুরুতে অনেকের ত্বকে লালচে ভাব বা ব্রণও দেখা দিতে পারে।
এ কারণে উৎসবের আগে নতুন কোনো রেটিনল পণ্য ব্যবহার না করার পরামর্শ দেন শোভন সাহা। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ত্বকের ধরন অনুযায়ী পণ্য বেছে নেওয়া উচিত।
ফেশিয়ালের আগে বিশেষজ্ঞের পরামর্শ
করোনাকালের পর অনেকেই ঘরে বসে ফেশিয়াল করতে অভ্যস্ত হয়েছেন। তবে পেশাদার ফেশিয়ালে ত্বক ভালোভাবে ম্যাসাজ ও পরিচর্যা করা সম্ভব বলে মনে করেন শোভন সাহা।
তিনি বলেন, ত্বকে কী ধরনের পরিবর্তন চান, তা বিউটি এক্সপার্টকে জানালে তিনি উপযুক্ত ফেশিয়াল এবং কত দিন পরপর সেটি করা উচিত, সে বিষয়ে পরামর্শ দিতে পারবেন।
এক্সফোলিয়েশন ও সিরাম ব্যবহারে উজ্জ্বলতা
ত্বকে মৃত কোষ জমলে স্বাভাবিক উজ্জ্বলতা কমে যায়। তাই নিয়মিত এক্সফোলিয়েশনের পাশাপাশি ব্রাইটেনিং সিরাম ব্যবহারের পরামর্শ দিয়েছেন এই রূপবিশেষজ্ঞ।
শোভন সাহা বলেন, প্রথমে সপ্তাহে একবার এক্সফোলিয়েট করা ভালো। পরে ত্বক সহ্য করতে পারলে সপ্তাহে দুইবার করা যেতে পারে। এতে মৃত কোষ দূর হওয়ার পাশাপাশি ত্বকে ব্যবহৃত অন্যান্য পণ্যের কার্যকারিতাও বাড়ে।
ফল ও সবজির জুস উপকারী
ত্বকের সতেজতা ফিরিয়ে আনতে মৌসুমি ফল ও সবজির জুস বা স্মুদি উপকারী হতে পারে। বিশেষ করে সবুজ সবজির জুস ত্বকের ফোলাভাব কমাতে সাহায্য করে বলে জানান শোভন সাহা।
তবে অতিরিক্ত নয়, দিনে এক গ্লাস জুস পান করাই যথেষ্ট বলে মত তাঁর।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
