২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৯

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

মামলা থেকে অব্যাহতির কথা বলে চাঁদা দাবি, ৩ জন কারাগারে

মামলা থেকে অব্যাহতির কথা বলে চাঁদা দাবি, ৩ জন কারাগারে

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:২১

ঢাকায় মামলা থেকে অব্যাহতির প্রলোভন দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকি দেওয়ার ঘটনায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত আসামি এএইচএম নোমান রেজা, তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, ১১ সেপ্টেম্বর রাত ১টার দিকে উত্তরার একটি বাসায় গিয়ে তারা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দেন এবং বাদীর ভগ্নিপতিকে মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে ১০ লাখ টাকা দাবি করেন। পরে ৫ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা না দিলে ক্ষতির হুমকি দিয়ে চলে যান।

বিমানবন্দর থানা এলাকা থেকে প্রথমে নোমান রেজা ও পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর দুইজনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন