২৭ জুলাই ২০২৬, সোমবার, ০২:৫৩

শিরোনাম
মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী আগস্টের মধ্যে পে-স্কেল না হলে হরতাল কর্মসূচির হুঁশিয়ারি শুধু চাকরির পেছনে নয়, কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর থার্ড টার্মিনাল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বেবিচকের বর্তমানে দেশে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: মির্জা ফখরুল সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

গ্রাহকদের সাশ্রয়ী এমএফএস সেবা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশনা

গ্রাহকদের সাশ্রয়ী এমএফএস সেবা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১৭:০৫

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের গ্রাহকদের কাছ থেকে আদায় করা সার্ভিস চার্জ কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে আরও জানতে চাওয়া হয়েছে, এমএফএস খাতে সার্ভিস চার্জ, ভোক্তা সুরক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কেন একটি স্বতন্ত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আইন প্রণয়ন করা হবে না। একই সঙ্গে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য যুক্তিসঙ্গত, ন্যায্য ও সাশ্রয়ী সার্ভিস চার্জ নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়েও আদালত মতামত চেয়েছেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। সম্প্রতি তিনিই জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন।

রুলের জবাব দিতে অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট।

এ রুলের মাধ্যমে দেশের মোবাইল আর্থিক সেবা খাতে সার্ভিস চার্জ নির্ধারণ, ভোক্তার স্বার্থ সুরক্ষা এবং নিয়ন্ত্রক কাঠামো আরও শক্তিশালী করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

আরও পড়ুন