২৬ জুলাই ২০২৬, রবিবার, ০২:৫৩

শিরোনাম
শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ৩০ জুলাই শুরু হজ-উমরা ফেয়ার, মেলায় থাকছে ১৫৪ স্টল 'আওয়ামী লীগ পুনর্বাসন করলে বিএনপিকে আবারও ১৭ বছরের রোজা রাখতে হবে' রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও আগের বাসভবনেই থাকছেন হাফিজ উদ্দিন আহমদ মালদ্বীপ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০, হাসপাতালে ভর্তি ৪৩৯

৮ মামলায় নাম, তিনটিতে জামিনে মুক্ত আফ্রিদি

৮ মামলায় নাম, তিনটিতে জামিনে মুক্ত আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ২৩:০৬

জুলাই আন্দোলনকেন্দ্রিক তিন মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অনেকটা গোপনীয়তার মধ্যেই তাকে মুক্তি দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলায় এজাহারে নাম থাকলেও সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।

এর আগে ২০২৫ সালের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি। এরপর প্রায় ১১ মাস কারাগারে ছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মোট আটটি মামলা হয়। এর মধ্যে সাতটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এগুলো হলো ওয়ারী থানার প্রতারণার মামলা এবং যাত্রাবাড়ী ও বাড্ডা থানার হত্যাচেষ্টা মামলা। তবে রামপুরা থানার একটি হত্যা এবং বাড্ডা, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর ও বনানী থানার চারটি হত্যাচেষ্টা মামলায় তার নাম থাকলেও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বিষয়টিকে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আফ্রিদি। পরে আপিল বিভাগও সেই জামিন বহাল রাখেন। সর্বশেষ ২১ জুলাই ওয়ারী থানার প্রতারণার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১ হাজার টাকা মুচলেকায় জামিন দেন।

কারা অধিদপ্তর জানিয়েছে, জামিননামা যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বলেছেন, অন্য মামলায় কাউকে গ্রেপ্তার দেখানো বাধ্যতামূলক নয়, তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত পুলিশের ওপর নির্ভর করে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন