অর্থপাচারকারীদের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ: বিএফআইইউ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১৫:১৮
অর্থপাচারের অভিযোগে বিগত সরকারের প্রভাবশালী বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে করা মামলায় এখন পর্যন্ত প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে অবরুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বাংলাদেশ ব্যাংকে ২০২৪-২৫ অর্থবছরের বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে সম্পদ গোপন, জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছয়টি মামলা করেছে। এছাড়া বিগত সরকারের সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদেশে সম্পদ পাচারের অভিযোগে আরও এক ডজনের বেশি উচ্চপ্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলছে।
তিনি জানান, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে গঠিত তদন্ত কমিটির তথ্য অনুযায়ী, আদালতের মাধ্যমে অবরুদ্ধ হওয়া মোট সম্পদের পরিমাণ ৭৬ হাজার কোটি টাকা। এর মধ্যে দেশে প্রায় ৫৭ হাজার কোটি টাকা এবং বিদেশে ১৯ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। ডিসেম্বরের মধ্যে সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমে আরও ইতিবাচক অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিএফআইইউর প্রতিবেদনে আরও জানানো হয়, এখন পর্যন্ত বিদেশি কর্তৃপক্ষের কাছে ২১টি এমএলএআর (Mutual Legal Assistance Request) পাঠানো হয়েছে এবং ৯টি রেড নোটিশ জারি করা হয়েছে। এছাড়া যৌথ তদন্ত দল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৬৬ হাজার ১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ করেছে, যার ৯০ শতাংশের বেশি ব্যাংকিং খাত-সংশ্লিষ্ট সন্দেহজনক লেনদেনের সঙ্গে সম্পর্কিত।
সংবাদ সম্মেলনে বিএফআইইউ প্রধান বলেন, সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমে কিংবা ভবিষ্যতে অর্থপাচারের তদন্তে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পরিচয় বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না। আইনের আওতায় সবার বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- • তিন মাসের শিশুর পা মুচড়ে ভাঙার চেষ্টা, অভিযুক্ত চাচি
- • দুই বছর পরও শুকায়নি শহীদ ওয়াসিমের মায়ের চোখের জল
- • ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক, বাদ ডি পল
- • ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত ৩৫, আহত তিন শতাধিক
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
