রাজধানীতে সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
নিজস্ব প্রতিবেদিক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ০০:৪৫
শনিবার (২৭ জুন) রাতে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে রাজধানীর গুলশান অভিজাত এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে গুলশান থেকে আটক করা হয়েছে। আটকের তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে।
নুর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়লেও সে সময় পরাজিত হয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ ছাড়াও তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে ইরানকে: ট্রাম্পের হুঁশিয়ারি
- • যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা
- • অপরিবর্তিত থাকল স্বর্ণের দাম, বাজুসের সর্বশেষ মূল্যই কার্যকর
- • চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
- • মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন
- • রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- • ইরান সংঘাতে প্রায় ১০০ মার্কিন সেনা আহত, নিহত ৩: পেন্টাগন
- • আজ মিরপুরে পর্দা উঠছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর, ৮ ডিসিপ্লিনে লড়বে ক্ষুদে প্রতিভারা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
