৫ টাকার জন্য খুনের দায়ে আসামির মৃত্যুদণ্ড
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ২০:৩০
মাত্র ৫ টাকা চাওয়ার পর তা দিতে দেরি হওয়ায় রাজধানীর ফার্মগেটে এক কেয়ারটেকারকে ছুরিকাঘাতে হত্যার দায়ে আসামি মো. কাজলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার ১১ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নূরুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ২০ মার্চ সন্ধ্যায় ফার্মগেটের ইন্দিরা রোডে ৩০ বছর ধরে কেয়ারটেকারের কাজ করা জুলহাস মিয়ার কাছে ৫ টাকা চান কাজল। টাকা দিতে সামান্য দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে কাজল ধারালো ছুরি দিয়ে জুলহাস মিয়ার নাভির নিচে সজোরে আঘাত করেন। পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জুলহাস মিয়ার ছেলে মো. সাইফুলের দায়ের করা মামলায় পুলিশ কাজলকে গ্রেপ্তার করলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৮ সালের ৯ জুন মামলার চার্জশিট দাখিল করা হয় এবং একই বছরের ৩০ সেপ্টেম্বর বিচার শুরু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই চূড়ান্ত রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় নেত্রকোনার পূর্বধলা থানার বাসিন্দা কাজল আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
