২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:০৯

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে, গ্রেপ্তার ৫৪

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে, গ্রেপ্তার ৫৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ২২:২৯

গাজীপুরের টঙ্গীর হাজি মাজার বস্তিতে অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, অভিযানে ৫৪ জন গ্রেপ্তার হলেও বড় কোনো মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়নি।

এ সময় তিনি বলেন, অপরাধী গ্রেপ্তারে অভিযান হওয়ার আগেই খবর প্রকাশ হয়ে যায়। তাই দাগী অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তাই বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে গড়ে ওঠা সমন্বিত অপরাধী সিন্ডিকেট এখন বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। 

জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, ঢাকা-সিলেট, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কসহ অসংখ্য ছোট-বড় সড়কের দুই পাশের ফুটপাত থেকে কোটি কোটি টাকা চাঁদা ওঠে। ছোট-বড় গণপরিবহনের স্ট্যান্ড ও অলিগলিতে ট্রাক ও গাড়ির পার্কিং বানিয়ে চাঁদাবাজীর ব্যাবসা ওপেন সিক্রেট। কোন সরকারের আমলেই এসব অপরাধ নিয়ন্ত্রণ হয় না। এসবের সঙ্গে যুক্ত হয়েছে মাদক। টঙ্গীর ১৯ বস্তি মাদকের জন্য বিখ্যাত। টঙ্গী কেন্দ্রীক জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগ অনেকটাই নিয়ন্ত্রণ হয় টঙ্গী থেকে। টঙ্গী কেন্দ্রীক গঠিত জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের মধ্যে বৃহত্তর টঙ্গী, গাজীপুরা, গাছা ও পূবাইল রয়েছে।

সূত্র বলছে, ১৩ মার্চ বিকেলে টঙ্গীর স্টেশন রোডে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আসে পুলিশ। জিএমপি কমিশনারের সাথে ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্যও। কিন্তু এক ঘন্টা চেষ্টা করে একটি দোকানও উচ্ছেদ করতে পারেনি পুলিশ।

পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার গণমাধ্যমকে বলেন, ২৪ সালে পুলিশের মনোবল ভেঙে যাওয়ায় একটু সমস্যা হচ্ছে।  আশা করি ঈদের আগে মহাসড়কের ফুটপাত উচ্ছেদ করা হবে। কিন্তু এখনো মহাসড়কে ফুটপাত উচ্ছেদ হয়নি।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্যমতে, টঙ্গীর স্টেশন রোড এলাকায় এক নেতার বাসায় ক্ষমতাসীন দলের কথিত সহযোগী সংগঠনের ব্যানারে গাজীপুর মহানগর শাখা কমিটি রয়েছে। ২০২৪ সালের ৫ আগষ্টের পর টঙ্গী থেকে গাজীপুর মহানগরের বিভিন্ন থানায় নতুন নতুন শাখা কমিটি করা হয়েছে। এই সকল শাখা কমিটিতে আওয়ামী লীগের কথিত সহযোগী সংগঠনের অনেক নেতার নাম রয়েছে। এই দুই দলের আশীর্বাদ পুষ্ট এই সকল ডুয়েল নেতারা বর্তমানে নিয়ন্ত্রণ করছেন সম্বলিত অপরাধী সিন্ডিকেট। টঙ্গীর আমতলী কেরানীর টেক বস্তির মাদকের গডফাদার ক্ষমতাসীন দলের একটি সহযোগী সংগঠনের বড় নেতা বলে জানা গেছে। ফলে মাদক নিয়ন্ত্রণে পুলিশও বেকায়দায় পড়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, অভিযানের আগে খবর কিভাবে প্রকাশ হয়ে যায় সেটা বুঝতেছি না। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।

আরও পড়ুন