গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ২০:০৬
গাজীপুরের টঙ্গীতে বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা শেখ বাদল আহমেদ ওরফে জার্মান বাদলকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে টঙ্গী পূর্ব থানায় তাকে গ্রেফতার করা হয়। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত একটি রাজনৈতিক দলের বিক্ষোভ ও লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে হেফাজতে নেয়।
শুক্রবার (১৭ এপ্রিল) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ জানান, ‘শেখ বাদল আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ব্যক্তিগত কাজে সপরিবারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়েছিলেন শেখ বাদল। তার আগমনের খবর পেয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীরা থানার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং তার গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে এনসিপি নেতাদের লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শেখ বাদল আহমেদের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তুলেছেন স্থানীয়রা ও এনসিপি নেতারা। টঙ্গী পূর্ব থানা এনসিপির আহ্বায়ক মঈন আহমেদ দাবি করেন, ‘শেখ বাদল আহমেদের বিরুদ্ধে বাগেরহাট জেলায় বৈষম্যবিরোধী আইনে চারটি মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত এবং বিগত সরকারবিরোধী আন্দোলনের সময় দমন-পীড়নে উস্কানি দিয়েছেন।’ এছাড়া এলাকাবাসীর অভিযোগ, বাদল আহমেদের মালিকানাধীন জাভান হোটেলে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড চলত, যা স্থানীয় যুব সমাজকে বিপথগামী করেছে।
থানা সূত্রে জানা গেছে, জাভান হোটেলে মাদককারবার ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে আগে থেকেই দুটি মামলা ছিল। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত বিভিন্ন অভিযোগে একাধিক মামলা থাকলেও তিনি এতদিন জামিনে ছিলেন।
শেখ বাদল আহমেদ জার্মান শাখা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং দুইবারের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাবেক ভিপি, জাভান হোটেলের ব্যবস্থাপনা পরিচালক এবং একটি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান। অতীতে তিনি শেখ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং শেখ রেহানার সঙ্গে ব্যাবসায়িক অংশীদারিত্বের দাবি করে আলোচনায় এসেছিলেন।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
