জাতিসংঘ জলবায়ু সম্মেলনে চীনের নতুন প্রতিশ্রুতি
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫৯
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত জলবায়ু শীর্ষ সম্মেলনে চীনসহ কয়েকটি দেশ নতুন জলবায়ু পরিকল্পনা ঘোষণা করেছে।
ভার্চুয়ালি বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানান, ২০৩৫ সালের মধ্যে চীন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৭% থেকে ১০% পর্যন্ত কমাবে, এবং একই সময়ের মধ্যে বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছয়গুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
শি আরও বলেন, "সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়ন এখন সময়ের দাবি। কিছু দেশ উল্টো পথে গেলেও বিশ্ব সম্প্রদায়কে সঠিক পথে থাকতে হবে"— যা অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু পরিবর্তন অস্বীকারমূলক মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।
ট্রাম্প এর একদিন আগে জলবায়ু পরিবর্তনকে ‘প্রতারক তত্ত্ব’ হিসেবে উল্লেখ করে বিজ্ঞানীদের ‘বোকা’ বলেছিলেন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে চীন ও ইউরোপীয় ইউনিয়নকে সমালোচনা করেন।
বিশেষজ্ঞরা বলছেন, চীনের ঘোষণা কিছুটা সংযত হলেও বাস্তব ক্ষেত্রে তারা নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যান খাতে দ্রুত এগোচ্ছে। এশিয়া সোসাইটির লি শু মনে করেন, বেইজিংয়ের অবস্থান রাজনৈতিক হলেও কার্যক্রম বাস্তবভিত্তিক।
এদিকে ব্রাজিল, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নও নিজেদের লক্ষ্য ঘোষণা করেছে, তবে পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, এ প্রতিশ্রুতিগুলো এখনও জলবায়ু সংকট মোকাবেলায় যথেষ্ট নয়।
জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে ২০৩৫ সালের মধ্যে আরও বড় ও দ্রুত পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
