গাজার লজ্জাজনক দৃশ্য ২০২৫ সালে কিভাবে সম্ভব: এরদোয়ান
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:০০
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে গাজা-ইসরায়েল যুদ্ধ ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজার দুর্দশার চিত্র তুলে ধরে ইসরায়েলের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, “এই লজ্জাজনক ছবি গাজায় হচ্ছে এবং গত ২৩ মাস ধরে বারবার হচ্ছে। কোন বিবেক এসব সহ্য করতে পারে?” অপুষ্টিতে ভোগা এক শিশুর ছবি দেখিয়ে তিনি প্রশ্ন তোলেন—“শিশুরা না খেয়ে ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, এ অবস্থায় আমরা কীভাবে শান্তি আশা করি?”
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোও ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলেন। তিনি বলেন, “শুধু ফিলিস্তিন নয়, ইসরায়েলের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আরব ও ইহুদিদের মধ্যে পুনর্মিলনের মধ্য দিয়েই স্থায়ী শান্তি সম্ভব।”
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ থামানোর আহ্বান জানালেও হামাসকে দায়ী করে বলেন, “যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুদ্ধ থামেনি।” তিনি জানান, “আমরা ২০ জন জীবিত জিম্মি ও ৩৮টি মরদেহ ফেরত চাই।”
পাশাপাশি তিনি দাবি করেন, সাতটি যুদ্ধ বন্ধ করেছেন এবং এজন্য তার নোবেল পুরস্কার প্রাপ্য। জাতিসংঘেরও সমালোচনা করে বলেন, “তারা শুধু কঠোর ভাষায় বিবৃতি দেয়, বাস্তবায়নে কিছু করে না।”
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
