গাজায় ইসরাইলের হামলা জোরদার, অনাহারে ১১ ফিলিস্তিনি শিশুর মৃত্যু
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫, ০২:৩১
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে দখলদার ইসরাইলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় নেতানিয়াহু বাহিনীর হামলার অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টা ইসরাইলি অবরোধের কারণে সৃষ্ট অনাহারে আরও ১১ জন মারা গেছেন। এ নিয়ে খাদ্য ঘাটতির কারণে উপত্যকায় মৃতের সংখ্যা ২৫১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১০৮ জনই শিশু।
জাতিসংঘের মানবাধিকার সংস্থা সতর্ক করেছে, গাজার অন্তত দশ লাখ নারী ও কিশোরী চরম খাদ্যাভাবে রয়েছে। মেডিকেল চ্যারিটি এমএসএফ জানিয়েছে, ইসরাইলি ত্রাণ কেন্দ্রগুলো ‘মৃত্যুর এলাকা’ হিসেবে রূপ নিয়েছে।
গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, ত্রাণের চাহিদা দৈনিক ১ হাজার ট্রাক হলেও মাত্র ১০০টি ট্রাক প্রবেশ করছে। অধিকাংশ ত্রাণ ব্যবসায়ীদের কাছে যাচ্ছে, সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করে তারা।
ইউএনআরডব্লিউএ জানিয়েছে, অন্তত দশ লাখ নারী ও কিশোরী গাজায় ক্ষুধার্ত। তারা খাবার ও পানির জন্য বাইরে বের হচ্ছে, কিন্তু এতে প্রাণহানির ঝুঁকি বাড়ছে।
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের প্রাণহানি, মোট মৃত্যুসংখ্যা ৭৭১
