নৈশভোজে ট্রাম্পের বিস্ফোরক বক্তব্য, তোপ সাংবাদিকদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ২১:১৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সংবাদদাতাদের নৈশভোজে ‘ভুয়া সংবাদমাধ্যম’ বলে সাংবাদিকদের তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকার ইঙ্গিত দিয়ে আবারও বিতর্ক তৈরি করেছেন তিনি।
ওয়াশিংটনের ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাম্প। শুরুতে তুলনামূলক সংযত সুরে কথা বললেও পরে সাংবাদিক ও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, এটি একই সময়ে ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোমে’ আক্রান্ত ব্যক্তিদের সবচেয়ে বড় সমাবেশ। অনুষ্ঠানে তিন মাস আগে তাকে হত্যাচেষ্টার ঘটনাও স্মরণ করেন তিনি। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘অনুষ্ঠান চলতেই হবে।’
বক্তব্যে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালনের প্রসঙ্গও তোলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো প্রেসিডেন্ট দুইবারের বেশি নির্বাচিত হতে পারেন না। তবে ট্রাম্প বলেন, ‘আমার প্রেসিডেন্সির মতোই, দ্বিতীয়বার সবসময়ই ভালো। আর তৃতীয়বার তো আরও ভালো।’
পরে অবশ্য তিনি দাবি করেন, তৃতীয় মেয়াদের বিষয়টি তিনি রসিকতা করেই বলেছেন।
এর আগে কুখ্যাত অর্থদাতা জেফরি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করা ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকদের সঙ্গেও অনুষ্ঠানে তার হাত মেলাতে দেখা যায়।
প্রায় এক ঘণ্টার বক্তব্যের শেষদিকে সাংবাদিকদের প্রতি নিজের ‘অত্যন্ত শ্রদ্ধা’ রয়েছে বলে জানান ট্রাম্প। তবে একই সঙ্গে কটাক্ষ করে বলেন, ‘আমি চলে গেলে আপনারা সবাই দেউলিয়া হয়ে যাবেন।’
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • শিক্ষার্থীদের পক্ষে এবার বিজেপির চাটুকারের স্ত্রী
- • ‘জীবন একটা তামাশা’, সমালোচনার মুখে নেইমারের বার্তা
- • পরমাণু বোমা বানাতে মরিয়া মোজতবা খামেনি?
- • মক্কায় মিলল ১ হাজার বছরের অমূল্য কোরআন
- • চাপের মুখে কলকাতার আন্দোলনও গুটিয়ে নিল সিজেপি
- • শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র
- • জিম্বাবুয়ের সামনে ভারতের ২১৯ রানের ঝড়
- • দিওমান্দেকে নিয়ে রিয়াল-পিএসজির তুমুল লড়াই
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
