ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১৬:১৫
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, ‘বলা হতো এই সরকারে কেউ পদত্যাগ করে না। কিন্তু দুনিয়া নত হয়, নত করানোর মানুষ দরকার।’
শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন দিপকে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে যে আন্দোলন হয়েছে, তার অন্যতম মুখ ছিলেন তিনি।
দিপকের নেতৃত্বে শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছিল অন্যতম প্রধান দাবি। এ নিয়ে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে একাধিক দফায় আলোচনা হলেও দিপকে বারবার বলে আসছিলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলনের সমাধান সম্ভব নয়।
অবশেষে শনিবার ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দিলে দিপকে ও তাঁর সমর্থকেরা এটিকে আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন।
আরও পড়ুন
- • শিক্ষার্থীদের পক্ষে এবার বিজেপির চাটুকারের স্ত্রী
- • ‘জীবন একটা তামাশা’, সমালোচনার মুখে নেইমারের বার্তা
- • পরমাণু বোমা বানাতে মরিয়া মোজতবা খামেনি?
- • মক্কায় মিলল ১ হাজার বছরের অমূল্য কোরআন
- • চাপের মুখে কলকাতার আন্দোলনও গুটিয়ে নিল সিজেপি
- • শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র
- • জিম্বাবুয়ের সামনে ভারতের ২১৯ রানের ঝড়
- • দিওমান্দেকে নিয়ে রিয়াল-পিএসজির তুমুল লড়াই
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
