ট্রাম্পকে হত্যায় কোটি ডলারের পুরস্কার ঘোষণার দাবি ইরাকি গোষ্ঠীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১৫:৪৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে ইরাকভিত্তিক ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২৩ কোটি টাকা।
গোষ্ঠীটি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে দাবি করে, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকে এই পুরস্কার বরাদ্দ করা হয়েছে। বিবৃতিতে ট্রাম্পকে লক্ষ্য করে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় এবং তাকে হত্যার আহ্বান জানানো হয়।
আইআরআই আরও দাবি করে, সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত এবং বিভিন্ন সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় তারা এ ঘোষণা দিয়েছে। একই সঙ্গে সংগঠনটি প্রতিশোধ নেওয়ার কথাও উল্লেখ করে।
এদিকে গালফ নিউজ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ২০২০ সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার অভিযানে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ওই মন্তব্যের পরই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণার বিষয়টি সামনে আসে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘোষণা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখছে পাকিস্তান
- • ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকাদের তালিকা প্রকাশ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • পানির নিচে রাজধানীর সড়ক, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের নির্দেশ পুলিশের
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
