১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০২:৫৩

শিরোনাম
উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক এয়ারবাসের বিমান সংগ্রহে সরকারের আগ্রহ, মিলল ইউরোপের আশ্বাস ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকার অনুদান

মার্কিন হামলার জবাবে ‘ইসলামাবাদ সমঝোতা চুক্তি’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইরানের

মার্কিন হামলার জবাবে ‘ইসলামাবাদ সমঝোতা চুক্তি’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইরানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১৩:৫১

মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা চুক্তি’ (ইসলামাবাদ এমওইউ) থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইরান।

দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি মঙ্গলবার (১৪ জুলাই) আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘারিবাবাদি বলেন, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা মার্কিন হামলার প্রতিক্রিয়া এবং হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে ইরান তার সার্বভৌম অধিকার যে কোনো মূল্যে রক্ষা করবে। এ বিষয়টি দেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। পাশাপাশি ভবিষ্যতে কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আলোচনার জন্য আহ্বান জানানো হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৪০ দিনের সংঘাতের পর গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইসলামাবাদে একটি সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

১৪ দফার ওই চুক্তির অন্যতম শর্ত ছিল, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করবে ইরান। এর বিনিময়ে দেশটির তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং বন্দর অবরোধ শিথিল করবে যুক্তরাষ্ট্র।

তবে ৫ জুলাই হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) দায়ী করে যুক্তরাষ্ট্র। এর পর ৭ জুলাই থেকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ধারাবাহিক হামলা শুরু করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এরই মধ্যে ১৩ জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপের নির্দেশ দেন। একই দিনে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি ঘোষণা দেন, হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং এই জলপথ ব্যবহারকারী সব বাণিজ্যিক জাহাজকে ২০ শতাংশ হারে টোল দিতে হবে।

ট্রাম্পের ওই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় তেহরান।

আরও পড়ুন