ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, কুয়েত-বাহরাইনে জরুরি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২৩:০৯
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে ইরান আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হামলার পর কুয়েত ও বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং উভয় দেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে।
বুধবার (১৫ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের হামলার জবাবে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটির নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
এর আগে ইরানের হামলার কিছুক্ষণ আগে কিশ ও কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ হরমুজ প্রণালিতে তেহরানের কৌশলগত অবস্থান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধারণা করা হয়, সেখানে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে।
এদিকে ইরান হামলা চালালে অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলে হামলার চেষ্টা করলে তার জবাব হবে আরও শক্তিশালী।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হলেও গত সপ্তাহে নতুন করে উত্তেজনা বাড়ে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
আরও পড়ুন
- • উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- • তিন মাসের শিশুর পা মুচড়ে ভাঙার চেষ্টা, অভিযুক্ত চাচি
- • দুই বছর পরও শুকায়নি শহীদ ওয়াসিমের মায়ের চোখের জল
- • ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক, বাদ ডি পল
- • ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত ৩৫, আহত তিন শতাধিক
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
