সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২০:৪৩
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতে তার ওয়াশিংটনে অবস্থানের সম্ভাবনা রয়েছে।
তবে সম্ভাব্য সফরের সময়সূচি কিংবা যুক্তরাষ্ট্রে কার সঙ্গে বৈঠক করবেন এবং আলোচনার বিষয়বস্তু কী হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে চলতি মাসের শুরুতে নেতানিয়াহু বলেছিলেন, তার যুক্তরাষ্ট্র সফরের নির্দিষ্ট তারিখ তখনো চূড়ান্ত হয়নি।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপে নেতানিয়াহুকে সিরিয়া ও লেবানন থেকে ধীরে ধীরে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের মতে, সিরিয়ায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াচ্ছে।
জবাবে নেতানিয়াহু সীমান্ত নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা অঞ্চল বজায় রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই নেতানিয়াহুর সম্ভাব্য ওয়াশিংটন সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিফলন/এজে
আরও পড়ুন
- • উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- • তিন মাসের শিশুর পা মুচড়ে ভাঙার চেষ্টা, অভিযুক্ত চাচি
- • দুই বছর পরও শুকায়নি শহীদ ওয়াসিমের মায়ের চোখের জল
- • ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক, বাদ ডি পল
- • ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত ৩৫, আহত তিন শতাধিক
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
