১১ জুলাই ২০২৬, শনিবার, ২৩:২৬

শিরোনাম
বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ-সারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি দেশে ১০ জনের ৯ জনই মোবাইল ফোন ব্যবহার করেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

খাসির মাংসের বদলে মুরগি, বিয়ের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ

খাসির মাংসের বদলে মুরগি, বিয়ের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১৩:৫৫

ভারতের বিহার রাজ্যের সাহারসা জেলায় বিয়ের অনুষ্ঠানে খাসির মাংসের বদলে মুরগির মাংস পরিবেশনকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর এলাকায় মোহাম্মদ আবদুল্লাহ ওরফে চাঁদের সঙ্গে মোহাম্মদ জাভেদের মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবেই শেষ হয়। তবে খাবার পরিবেশনের সময় বিরোধের সূত্রপাত ঘটে।

বরপক্ষের অভিযোগ, তাদের জন্য খাসির মাংস পরিবেশনের কথা থাকলেও পরে মুরগির মাংস দেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিমরি বখতিয়ারপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন