১১ জুলাই ২০২৬, শনিবার, ২৩:২৬

শিরোনাম
বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ-সারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি দেশে ১০ জনের ৯ জনই মোবাইল ফোন ব্যবহার করেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

সিএনএনের প্রতিবেদন: ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় মেরামতের আলামত

সিএনএনের প্রতিবেদন: ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় মেরামতের আলামত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১৩:০৬

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে ইরানের কয়েকটি সন্দেহভাজন পারমাণবিক ও সামরিক স্থাপনায় মেরামতের কাজের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তবে এসব কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সিএনএন ও যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি–এর যৌথ বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের পারচিন এলাকায় অবস্থিত একটি স্থাপনায় সাম্প্রতিক সময়ে মেরামতের চিহ্ন দেখা গেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর জুন ও জুলাই মাসে সেখানে মেরামত–সংক্রান্ত কার্যক্রমের ইঙ্গিত মিলেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুনে ধারণ করা স্যাটেলাইট ছবিতে ক্ষতিগ্রস্ত অংশ অস্থায়ীভাবে ঢেকে রাখার চিত্র দেখা যায়। পরে জুলাইয়ের ছবিতে সেখানে জালের মতো আবরণ ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

একই প্রতিবেদনে ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত একটি এলাকার টানেলে যানবাহনের চলাচলও দেখা গেছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের একটি অংশের মতে, এটি সেখানে নতুন কার্যক্রমের ইঙ্গিত হতে পারে। তবে এসব কর্মকাণ্ডের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ ছাড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে মেরামতের কাজ চলার আলামতও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইসফাহান, ফোরদো ও নাতাঞ্জের মতো প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে উল্লেখযোগ্য কোনো নতুন নির্মাণ বা মেরামতের প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে ইরান সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) থেকেও স্যাটেলাইট চিত্রে উল্লেখ করা দাবিগুলোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সিএনএনের প্রতিবেদনে উত্থাপিত তথ্য এমন এক সময়ে সামনে এলো, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা চলছে।

আরও পড়ুন