১১ জুলাই ২০২৬, শনিবার, ২৩:২৬

শিরোনাম
বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ-সারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি দেশে ১০ জনের ৯ জনই মোবাইল ফোন ব্যবহার করেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

শিক্ষার্থীদের ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা তুরস্কে

শিক্ষার্থীদের ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা তুরস্কে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১২:১০

শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা জারি করেছে তুরস্ক। এখন থেকে স্কুলে তোলা শিক্ষার্থীদের কোনো ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না। এর আগে প্রকাশ করা এ ধরনের সব কনটেন্টও সরিয়ে ফেলতে বলা হয়েছে।

তুর্কি সংবাদমাধ্যম হুররিয়াত ডেইলি নিউজ জানিয়েছে, দেশটির শিক্ষা মন্ত্রণালয় সব স্কুলে পাঠানো ১০ দফার জরুরি নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের আওতায় জারি করা নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের নাম, রোল নম্বর, পরিচয়সংক্রান্ত তথ্য, পরীক্ষার ফল, উপস্থিতির তথ্যসহ কোনো ব্যক্তিগত তথ্য শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বা অন্য কোনো অনলাইন মাধ্যমে প্রকাশ করা যাবে না। শিক্ষার্থী এবং স্কুলের কর্মকর্তা-কর্মচারীদের ছবি ও ভিডিও প্রকাশও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

তবে শিক্ষামূলক প্রয়োজন হলে নির্দিষ্ট শর্তে ছবি বা ভিডিও ব্যবহার করা যাবে। সে ক্ষেত্রে কেন ব্যবহার করা হবে, কোথায় প্রকাশ করা হবে, কত দিন সংরক্ষণ করা হবে এবং কারা তা দেখতে পারবেন—এসব বিষয় আগেই লিখিতভাবে নির্ধারণ করতে হবে।

সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের অনেক শিক্ষক শ্রেণিকক্ষের পাঠদান ও শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন। এসব ভিডিওর মাধ্যমে অনেকেই বিপুলসংখ্যক অনুসারী অর্জন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী হয়ে ওঠেন। এ নিয়ে শিক্ষার্থীদের সম্মতি ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ ওঠে এবং দেশজুড়ে বিতর্ক তৈরি হয়।

শিক্ষাবিদ ও শিশু অধিকারকর্মীরা সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট হিসেবে ব্যবহার করা তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও অধিকার ক্ষুণ্ন করে। বিশ্বজুড়ে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই তুরস্কের এ উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন