গ্লোবাল পিস ইনডেক্সে দক্ষিণ এশিয়ায় চতুর্থ বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৩:৫২
গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) ২০২৬-এ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চতুর্থ শান্তিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ। এ তালিকায় ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে পেছনে ফেলে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে দেশটি।
অস্ট্রেলিয়া-ভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) ৯ জুন প্রকাশিত এই সূচকে বাংলাদেশকে ‘মিডিয়াম’ বা মধ্যম শান্তির স্তরে শ্রেণিবদ্ধ করা হয়েছে। মোট ১৬৩টি দেশ ও অঞ্চল নিয়ে তৈরি তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৭তম এবং স্কোর ৫-এর মধ্যে ২.২২৬।
সূচকে শান্তির মাত্রা নির্ধারণ করা হয় তিনটি প্রধান ক্ষেত্রের ২৩টি সূচকের ভিত্তিতে—সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা, চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাত এবং সামরিকীকরণ। স্কোর যত কম, দেশ তত বেশি শান্তিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
দক্ষিণ এশিয়ায় এবারও সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে ভুটান, যা বৈশ্বিক তালিকায় ১৬তম স্থানে রয়েছে। শ্রীলঙ্কা ৬৭তম স্থানে থেকে দ্বিতীয় এবং নেপাল ১১১তম স্থানে থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। ভারতের অবস্থান ১২৭তম, পাকিস্তান ১৫২তম এবং আফগানিস্তান ১৫৭তম স্থানে রয়েছে।
বৈশ্বিকভাবে টানা ১৯ বছর ধরে সবচেয়ে শান্তিপূর্ণ দেশের শীর্ষে রয়েছে আইসল্যান্ড। এরপর রয়েছে নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে বৈশ্বিক শান্তির মাত্রা ০.৭ শতাংশ কমেছে এবং ১৬৩ দেশের মধ্যে ৯৯টিতেই অবনতি দেখা গেছে। দক্ষিণ এশিয়ায় এ অঞ্চলের গড় শান্তির সূচকও ২.৩ শতাংশ কমেছে।
এছাড়া প্রতিবেদনে বাংলাদেশের সামনে কিছু সম্ভাব্য ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে। জ্বালানি আমদানিনির্ভরতা, বৈশ্বিক বাজারে এলএনজি দামের ওঠানামা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বিশেষ করে হরমুজ প্রণালিতে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে বাংলাদেশের জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
- • নেতানিয়াহুকে সরাসরি ভর্ৎসনা ট্রাম্পের, কূটনীতিতে নতুন টানাপোড়েন
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন
- • বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ
- • দীর্ঘ বিরতির পর ফিরছেন ক্যাটরিনা, এবার নতুন চমক ওটিটিতে!
- • রিলস থেকে আয় ও ভিউ বাড়াতে নতুন পরিকল্পনা মেটার
- • এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
