১৫ জুন ২০২৬, সোমবার, ০০:২০

শিরোনাম
ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুর, আগস্টে সংযোগ কক্সবাজারে হচ্ছে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী ভারতের আপত্তিতে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্র–ইরান সম্ভাব্য চুক্তি ঘিরে উদ্বেগে ইসরায়েল, রাজনৈতিক ও নিরাপত্তা আশঙ্কা প্রকাশ

যুক্তরাষ্ট্র–ইরান সম্ভাব্য চুক্তি ঘিরে উদ্বেগে ইসরায়েল, রাজনৈতিক ও নিরাপত্তা আশঙ্কা প্রকাশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১২:২৭

যুদ্ধবিরতি ও নতুন একটি সমঝোতার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী কয়েক দিনের মধ্যে একটি চুক্তি হতে পারে এমন খবরের মধ্যেই উদ্বেগ বাড়ছে ইসরায়েলে। সম্ভাব্য এই চুক্তি ইরানকে আরও শক্তিশালী করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষক ও সংবাদমাধ্যমগুলোর কলামিস্টরা।

ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমের বিশ্লেষণ ও মতামতভিত্তিক লেখায় উঠে এসেছে, চুক্তির কাঠামো নিয়ে দেশটির পর্যাপ্ত প্রভাব না থাকায় তারা হতাশ।

‘রাজনৈতিক পরাজয়’ নিয়ে আলোচনা

প্রভাবশালী দৈনিক এ লেখা এক কলামে কলামিস্ট বেন কাসপিট দাবি করেছেন, সাম্প্রতিক বছরগুলোতে হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে সামরিক ক্ষেত্রে কিছু সাফল্য থাকলেও রাজনৈতিকভাবে ইসরায়েল পিছিয়ে পড়েছে।

তার মতে, এই রাজনৈতিক দুর্বলতার কারণেই ইরান ইস্যুতে কাঙ্ক্ষিত অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।

চুক্তি প্রক্রিয়ায় প্রভাবের ঘাটতি

আরেক কলামিস্ট আভি আস্কেনজাই লিখেছেন, চলমান আলোচনায় ইসরায়েলের ভূমিকা বা প্রভাব খুবই সীমিত। তার দাবি, রাজনৈতিক পর্যায়ের ব্যর্থতার কারণে চুক্তির শর্ত নির্ধারণে ইসরায়েল কার্যত কোনো প্রভাব রাখতে পারেনি।

অন্যদিকেএক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় ইসরায়েলের প্রভাব না থাকা নিয়ে দেশটির নীতিনির্ধারকদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য চুক্তি ইসরায়েলের জন্য অনুকূল নাও হতে পারে।

‘ইরান এখন শক্ত অবস্থানে’

প্রভাবশালী দৈনিক হুরমুজ-এ প্রকাশিত এক বিশ্লেষণে কলামিস্ট জাভি বারেল লিখেছেন, ইরান বর্তমানে আলোচনার টেবিলে তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে।

তার মতে, ইরান শুধু টিকে থাকার কৌশল থেকে সরে এসে এখন আবারও আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ফলে যুক্তরাষ্ট্রকে চাপের মুখে সমঝোতায় যেতে হচ্ছে।

সামগ্রিক উদ্বেগ

সব মিলিয়ে ইসরায়েলের রাজনৈতিক ও কৌশলগত মহলে আশঙ্কা দেখা দিয়েছে যে, সম্ভাব্য এই চুক্তি মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে এবং ইরানের প্রভাব আরও বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন