১১ জুলাই ২০২৬, শনিবার, ০০:৪৩

শিরোনাম
পলাতক শেখ হাসিনার ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা বহাল রাখলো আদালত বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদ ইসলামের সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে দেশ গড়ার আহ্বান শ্রমমন্ত্রীর চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল ‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাম্পের হুমকি উপেক্ষা করেই স্পেনের অবস্থান

ট্রাম্পের হুমকি উপেক্ষা করেই স্পেনের অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ২২:৫৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকির মুখেও যুক্তরাষ্ট্র ও স্পেনের কূটনৈতিক সম্পর্ক ‘স্বাভাবিকভাবেই চলছে’ বলে জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস।

মঙ্গলবার তিনি জানান, দুই দেশের দূতাবাসগুলো স্বাভাবিক নিয়মে তাদের কার্যক্রম ও প্রয়োজনীয় সব যোগাযোগ বজায় রেখে কাজ করছে।

ইরানে চলমান সামরিক অভিযানে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় ট্রাম্প গত সপ্তাহে দেশটির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন। তবে এই চাপ উপেক্ষা করে স্পেন সরকার তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন ও মাদ্রিদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

একই সঙ্গে লেবাননে ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আলবারেস। তিনি বলেন, লেবাননে ইসরায়েলের যেকোনো ধরনের স্থল অভিযান হবে একটি ‘ভয়াবহ ভুল’। তিনি হিজবুল্লাহকে ইসরায়েলের দিকে রকেট হামলা বন্ধ করার আহ্বান জানান এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন।

সংকটকবলিত লেবাননের জনগণের সহায়তায় স্পেন ৯ মিলিয়ন ইউরো মূল্যের মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। বৈরুত সরকার ও ইউনিসেফের তথ্য অনুযায়ী, লেবাননে এ পর্যন্ত অন্তত ৫০০ জন নিহত হয়েছেন এবং প্রায় সাত লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন