০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৩:৫১

শিরোনাম
ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব

শ্রীলঙ্কা জলসীমায় ফের ইরানি যুদ্ধজাহাজ, হামলার শঙ্কা

শ্রীলঙ্কা জলসীমায় ফের ইরানি যুদ্ধজাহাজ, হামলার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ১৯:০৫

মার্কিন সাবমেরিন হামলায় একটি ইরানি রণতরী ডুবে যাওয়ার রেশ কাটতে না কাটতেই আরেকটি ইরানি যুদ্ধজাহাজ শ্রীলঙ্কার আঞ্চলিক জলসীমার দিকে অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) শ্রীলঙ্কার গণমাধ্যমবিষয়ক মন্ত্রী নালিন্দা জয়তিসা এই তথ্য নিশ্চিত করেছেন। আল-জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

জয়তিসা জানান, দ্বিতীয় যুদ্ধজাহাজটি বর্তমানে শ্রীলঙ্কার জলসীমার বাইরে অবস্থান করছে। তবে জাহাজটির নাম বা ধরণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি। সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই জাহাজটিতে শতাধিক নাবিক রয়েছেন। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আশঙ্কা করা হচ্ছে, এই জাহাজটিও মার্কিন হামলার ঝুঁকিতে পড়তে পারে।

এর আগে গত বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে মার্কিন সাবমেরিন হামলায় ইরানের একটি মাঝারি আকারের রণতরী ডুবে যায়। ওই হামলায় অন্তত ৮৭ জন নাবিক নিহত হয়েছেন বলে জানা গেছে। পর্যবেক্ষকদের মতে, এ ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব এখন মধ্যপ্রাচ্য ছাড়িয়ে অন্য অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে শ্রীলঙ্কা নিরপেক্ষ অবস্থান বজায় রেখে শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন