০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৫:১৪

শিরোনাম
নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট

ইরানের প্রতিরক্ষা সচিব আলী শামখানি নিহত

ইরানের প্রতিরক্ষা সচিব আলী শামখানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৪৫

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা কাঠামোর অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব আলী শামখানি নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য নিশ্চিত করেছে।

আলী শামখানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ও জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিনের এই অভিজ্ঞ নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু ইরানের প্রতিরক্ষা ও কৌশলগত নীতি নির্ধারণী মহলের জন্য একটি অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। তেহরানের উচ্চপদস্থ কোনো কর্মকর্তার নিহতের সংবাদে ওই অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

অন্যদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের মিনাব সিটির একটি বালিকা বিদ্যালয়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা আরও বেড়েছে। ওই প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে নিহতের সংখ্যা বেড়ে এখন ৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়া অন্তত ৬০ জন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুদের ওপর এই নৃশংস হামলাকে ‘পৈশাচিক’ আখ্যা দিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে।

শনিবার সকালে তেহরানসহ ইরানের পাঁচটি বড় শহরে ‘অপারেশন এপিক ফিউরি’র নামে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সিরিজ হামলার পর থেকে এখন পর্যন্ত নজিরবিহীন প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ইরানও এই হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন