১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ২১:৫৯

শিরোনাম
ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন আরও ১০ জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা: রেলপথমন্ত্রী ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের দল নিয়ে রহস্য রাখলেন তারেক রহমান আমিরাত থেকে দ্বিতীয় দফায় অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ১৮:৪৫

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় বিদায় ও তিন দিনব্যাপী শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাতে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মূলত লজিস্টিক বা ব্যবস্থাপনাগত জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার স্থানীয় সময় রাত ১০টায় তেহরানে এই শোক অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, খামেনির শেষ বিদায় জানাতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। তবে আয়োজক কমিটি জানিয়েছে, প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি পুরোপুরি শেষ না হওয়া এবং বিভিন্ন প্রদেশ থেকে আসা লাখ লাখ মানুষের অংশগ্রহণের চাপ বিবেচনায় নিয়ে আপাতত এটি স্থগিত রাখা হয়েছে।

সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের প্রত্যন্ত অঞ্চলগুলো থেকেও সাধারণ মানুষ এই শোকসভায় অংশ নিতে আকুতি জানিয়েছেন। তাদের জন্য আয়োজনের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে স্থগিত হওয়া এই অনুষ্ঠান কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনও তারিখ ঘোষণা করেনি তেহরান।

গত শনিবার তেহরানে নিজ কার্যালয়ে শীর্ষ উপদেষ্টাদের সাথে গোপন বৈঠক করার সময় মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হন। তার মৃত্যুর পর ইরান সরকার দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ওই হামলার পাল্টা জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ শুরু করেছে, যার আওতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

আরও পড়ুন