১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ২২:৫৯

শিরোনাম
প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন আরও ১০ জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা: রেলপথমন্ত্রী ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের দল নিয়ে রহস্য রাখলেন তারেক রহমান

তেহরানের আকাশে ঘন কালো মেঘ, ঝরছে ‘কালো বৃষ্টি’

তেহরানের আকাশে ঘন কালো মেঘ, ঝরছে ‘কালো বৃষ্টি’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ২৩:৫৬

ইরানের রাজধানী তেহরানের জ্বালানি তেলের গুদামে হামলার পর শহরের আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। রবিবার সকালে রাজধানীর বাসিন্দারা প্রত্যক্ষ করেন অস্বাভাবিক এক ‘কালো বৃষ্টি’। বৃষ্টির পানির রং কালচে এবং এতে তেলের মতো পদার্থ মিশ্রিত থাকায় সেখানে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর তেহরান প্রতিনিধি ফ্রেড প্লিটজেন ঘটনাস্থল থেকে জানান, বৃষ্টির পানি সাধারণ নয়, বরং এটি তেলের কণা ও ধোঁয়ায় সিক্ত। তিনি বলেন, “বৃষ্টির পানি কুচকুচে কালো। মনে হচ্ছে এর সঙ্গে প্রচুর পরিমাণে তেল মিশে আছে।”

এর আগে শনিবার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানের বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার কথা জানায়। এসব স্থাপনা থেকে সামরিকসহ বিভিন্ন খাতে জ্বালানি সরবরাহ করা হতো। ধারণা করা হচ্ছে, হামলার ফলে স্থাপনাগুলোতে বড় ধরনের আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়, যার প্রভাবেই বাতাসে তেলের কণা মিশে এই অস্বাভাবিক বৃষ্টিপাত ঘটছে।

আরও পড়ুন