১৭ জুন ২০২৬, বুধবার, ০০:১৮

শিরোনাম
চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন আরও ১০ জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা: রেলপথমন্ত্রী

ইরানে ৫ হাজারের বেশি গোলা নিক্ষেপ করল ইসরায়েল

ইরানে ৫ হাজারের বেশি গোলা নিক্ষেপ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ০০:৫৩

ইরানের রাজধানী তেহরান লক্ষ্য করে গত শনিবার থেকে এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি গোলাবারুদ নিক্ষেপ করেছে ইসরায়েলি বিমানবাহিনী।

বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েলি বাহিনী এই দাবি করেছে। বিশেষ করে তেহরানের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ নিশ্চিত করেছে যে, ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

আরও পড়ুন