২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩৭

শিরোনাম
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ মহেশখালীর কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রভাব, তীব্র গ্যাস সংকট রাজধানীতে এআরএফ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ খলিলুর রহমানের সার–সংকটে খাদ্য উৎপাদনের শঙ্কা, ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ: ডব্লিউএফপি অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল

নেপালে জেনজি বিক্ষোভে গুলির আদেশ দিয়েছিলেন পুলিশ প্রধান

নেপালে জেনজি বিক্ষোভে গুলির আদেশ দিয়েছিলেন পুলিশ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৭

নেপালে গত বছরের ‘জেনজি’ বিক্ষোভ চলাকালীন নিরস্ত্র ও সাধারণ বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী গুলি চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন দেশটির সাবেক পুলিশ প্রধান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ওই বিক্ষোভে রাজধানী কাঠমান্ডুতে ১৯ জন নিহত হয়েছিলেন, যার মধ্যে স্কুল পোশাক পরিহিত এক কিশোরও ছিল।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইনভেস্টিগেশন টিমের হাতে আসা একটি অভ্যন্তরীণ পুলিশ নথিতে দেখা গেছে, ‘পিটার ১’ কল সাইন ব্যবহার করে একজন উর্ধ্বতন কর্মকর্তা কারফিউ জারির মাত্র ১০ মিনিটের মাথায় ‘প্রয়োজনীয় বল প্রয়োগের’ নির্দেশ দেন। একাধিক সূত্র নিশ্চিত করেছে, তৎকালীন পুলিশ ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চন্দ্র কুবের খাপুং এই ‘পিটার ১’ কোডটি ব্যবহার করতেন। ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী ১৭ বছর বয়সী শ্রীম চৌলাগাইনকে পেছন থেকে মাথায় গুলি করা হয়েছিল, যখন সে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করছিল।

রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে হাজার হাজার তরুণের এই আন্দোলন নেপালের ইতিহাসে ‘জেনজি বিক্ষোভ’ নামে পরিচিতি পায়। ৮ সেপ্টেম্বরের ওই নৃশংস হত্যাকাণ্ডের পর বিক্ষোভ আরও ছড়িয়ে পড়লে তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন এবং তাঁর সরকারের পতন ঘটে। যদিও নেপাল পুলিশ দাবি করেছে, নিরাপত্তা কমিটির অনুমোদন নিয়েই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে বিবিসির ভিডিও প্রমাণ বলছে ভিন্ন কথা। অধিকাংশ বিক্ষোভকারীই ছিলেন নিরস্ত্র এবং পিছু হঠার সময় তাঁদের ওপর গুলি চালানো হয়।

গত নভেম্বরে অবসরে যাওয়া খাপুং এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। বর্তমানে ৫ মার্চ অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে এই তদন্ত প্রতিবেদন নেপালের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। যদিও একটি পাবলিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে এই হত্যাকাণ্ডের জন্য জবাবদিহি করা হয়নি। ফাঁস হওয়া পুলিশ লগ এবং ৪ হাজারেরও বেশি ভিডিও ও ছবি বিশ্লেষণ করে তৈরি এই প্রতিবেদনটি নেপালের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী দিনের একটি প্রামাণ্য দলিল হিসেবে দাঁড়িয়েছে।

আরও পড়ুন